ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-০১-২২
  • ৫৫৪৮৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইইউ’র পররাষ্ট্রমন্ত্রীরা ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে সোমবার দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রীর সাথে পৃথকভাবে আলোচনা করতে যাচ্ছেন। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দ্বি-রাষ্ট্র সমাধানের আহ্বান প্রত্যাখান করার পর তাদের মধ্যে এ আলোচনা হতে যাচ্ছে। খবর এএফপি’র।
ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল জোর দিয়ে বলেন, এ অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় হলো একটি দ্বি-রাষ্ট্র সমাধান। এটি ‘বাইরে থেকে চাপ দিয়ে বাস্তবায়ন করেতে হবে।’
গত ৭ অক্টোবর ইসরাইল ভূখ-ে হামাসের আকস্মিক নজিরবিহীন হামলা এবং হামাসের বিরুদ্ধে তেল আবিবের পাল্টা হামলা মধ্যপ্রাচ্যকে নতুন করে অস্থিরতার মুখে ফেলে দিয়েছে এবং এতে সেখানে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।
কিন্তু যখন এ রক্তপাত ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে দীর্ঘমেয়াদি সমাধানকে আবারো দৃষ্টির বাইরে নিয়ে গেছে বলে মনে হচ্ছে, তখন ইইউ কর্মকর্তারা  জোর দিচ্ছেন যে- এখনই ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের চূড়ান্ত সমাধানের বিষয়ে কথা বলার সময়।
ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশের পররাষ্ট্রমন্ত্রীরা প্রথমে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজের সাথে সাক্ষাত করবেন। পরে তারা ফিলিস্তিন কর্তৃপক্ষের শীর্ষ কূটনীতিক রিয়াদ আল-মালিকির সাথে আলাদাভাবে আলোচনা করবেন।
কাটজ এবং মালিকি একে অপরের সাথে সাক্ষাত করবেন না বলে ধারণা করা হচ্ছে।
মিশর, জর্দান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরাও ইউরোপীয় মন্ত্রীদের সঙ্গে সাক্ষাত করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat