ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-০১-২৪
  • ৭৯১৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চাইনিজ সমর্থকদের ক্রিস্টিয়ানো রোনাল্ডোর খেলা মাঠে বসে উপভোগের বিরল অভিজ্ঞতা আর হলোনা। পর্তুগীজ সুপারস্টারের অসুস্থতার কারনে দুই ম্যাচের চায়না সফর বাতিল করেছে সৌদি ক্লাব আল নাসর। রোনাল্ডোর অসুস্থতার সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
বুধ ও রোববার চায়নার দক্ষিনাঞ্চলীয় শহর শেনজেনে সাংহাই সিনহুয়া ও জেইজ্যাং এফসির বিপক্ষে আল নাসরের দুটি ম্যাচ খেলার কথা ছিল। 
চাইনিজ সমর্থকদের কাছে দু:খ প্রকাশ করে রোনাল্ডো গতকাল সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমার জন্য এটি একটি হতাশার দিন। ফুটবলে সবকিছু সবসময় নিয়ন্ত্রনে থাকেনা। বিশেষ করে ২৩ বছর ফুটবল খেলার পর হঠাৎ করে এমন দিন আসতেই পারে। দূর্ভাগ্যবশত: আমার কিছু সমস্যা হয়েছে।’
চায়না সফরে আয়োজকদের পক্ষ থেকে এক মুখপাত্র সংবাদ সম্মেলনে জানিয়েছেন হঠাৎ করেই রোনাল্ডোর অসুস্থতার কারনে আপাতত ম্যাচ দুটি স্থগিত করতে তারা বাধ্য হয়েছেন। এ ব্যপারে বিস্তারিত আর কিছুই তারা জানায়নি। 
চায়নায় এই ম্যাচটি ঘিড়ে দারুন উত্তেজনা তৈরী হয়ছিল। এ মাসে টিকেট বিক্রি শুরু হবার ঘন্টা খানেকের মধ্যে সব টিকেট শেষ হয়ে গিয়েছিল। আয়োজকরা  বিক্রিত টিকেটের মূল্য যত দ্রুত সম্ভব বিনা শর্তে ফিরিয়ে দেবার প্রতিশ্রুতি দিয়েছে। চাইনিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোতে বিষয়টিতে ক্ষমাপ্রার্থনা করে হ্যাশট্যাগ পোস্ট দেয়া হয়েছে। যা প্রায় ১৯ মিলিয়ন ভিউ হয়েছে। 
রোনাল্ডো এ সম্পর্কে বলেছেন, ‘আমি চায়নায় ২০০৩-০৪ সাল থেকে আসছি। সে কারনে এখানে আমি ঘরের অনুভূতি পাই। আমি মনে করি এটা আমার দ্বিতীয় বাড়। চীনের  মানুষ শুধুমাত্র আমাকে উষ্ণ অর্ভ্যথনাই জানায় না, এখানকার সংষ্কৃতিও আমাকে টানে। আমি এই দেশটিকে ভালবাসি, এখানে বারবার আসতে পছন্দ করি। এখানে খেলতে পছন্দ করি, তোমাদের সবাইকে ভালবাসি। আমরা ম্যাচ দুটি একবারে বাতিল করছি না। ভবিষ্যতে সুবিধাজনক সময়ে আমরা এখানে খেলতে আসবো।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat