ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-০১-২৭
  • ৪৩৪৭৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘যুদ্ধ না শান্তি চাই-অস্ত্রমুক্ত বিশ্ব চাই‘ শ্লোগানে প্যালেস্টাইনের গাজায় শিশু হত্যা বন্ধের দাবিতে জেলায় আজ শিশু-কিশোর প্রতিবাদ সমাবেশ ও বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার সকালে শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের উদ্যোগে শহরের হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 
শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফজল-এ-খোদা লিটনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. কে. এম হোসেন আলী হাসানসহ শিশু-কিশোরেরা। 
বক্তারা বলেন, জাতিসংঘসহ বিশ্ব বিবেকের প্রতিবাদ নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইসরাইলি বাহিনী প্যালেস্টাইনে নিরপরাধ মুসলমান ও শিশুদের উপর হামলা নির্যাতন ও হত্যাযজ্ঞ চালাচ্ছে। গাজায় তীব্র খাদ্য সংকটসহ অপুষ্টিজনিত কারণে হাজার-হাজার শিশু মারা যাচ্ছে। আমরা মানবতাবিরোধী অপরাধ মেনে নিতে পারছি না। আমরা শিশুদের জন্য সুন্দর ও শান্তিযোগ্য পৃথিবী চাই। বক্তারা অবিলম্বে প্যালেস্টাইনে হামলা বন্ধের দাবি জানান। সমাবেশে শেষে চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat