ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-০১-২৮
  • ৪৩৮১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাপানের বিখ্যাত বহুজাতিক কোম্পানি ‘মিতসুবিশি হেভী ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ ঘোড়াশাল পলাশ সার কারখানার আদলে বাংলাদেশে আরেকটি ইউরিয়া সার কারখানা স্থাপনে সহযোগিতা করতে আগ্রহী।
মিতসুবিশি হেভী ইন্ডাস্ট্রিজ এর একটি প্রতিনিধিদল আজ রোববার রাজধানীর মতিঝিলস্থ শিল্প ভবনে (শিল্প মন্ত্রণালয়) শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সাথে সাক্ষাতকালে এ আগ্রহের কথা জানান।
ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা প্রকল্পের প্রকল্প পরিচালক ইয়ুচি সায়ামা’র নেতৃত্বে এই প্রতিনিধিদলে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আলম ও যুগ্মসচিব মোঃ আব্দুল ওয়াহেদ এ সময় উপস্থিত ছিলেন।
শিল্পমন্ত্রী বলেন, ‘ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা স্থাপনে মিতসুবিশি যেভাবে সহযোগিতা করেছে, একইভাবে ভোলায় গ্যাসভিত্তিক একটি সার কারখানা নির্মাণে তাদের সহযোগিতা পাওয়া যাবে বলে আশা করছি। ভোলাতে আমরা সম্ভাব্যতা যাচাই করছি। পর্যাপ্ত গ্যাস পাওয়া গেলে ঘোড়াশাল পলাশ সার কারখানার আদলে কিছুটা ছোট পরিসরে আরেকটি সার কারখানা নির্মাণ করবো। এটির বাৎসারিক উৎপাদন ক্ষমতা ৫ লাখ মেট্রিক টন হতে পারে।’
এ সময়, মিতসুবিশি প্রতিনিধিদলের সদস্যরা ঘোড়াশাল পলাশ সার কারখানার সর্বশেষ অবস্থা শিল্পমন্ত্রীর কাছে তুলে ধরেন এবং আগামী ফেব্রুয়ারি মাসের শেষ নাগাদ আনুষ্ঠানিকভাবে এ সার কারখানাটি বাংলাদেশের কাছে বুঝিয়ে দিবেন বলে জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat