ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০১-২৯
  • ৭৬৬০১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান  বলেছেন, ‘দেশের বাজারে কিছু পণ্যের দাম অযৌক্তিভাবে বেড়ে গেছে। সরকারের হস্থক্ষেপে এরই মধ্যে কয়েকটি পণ্যের দাম কমেছে। অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয় অন্যান্য মন্ত্রণালয় এবং সংস্থাসমূহের সঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সমন্বিতভাবে কাজ করছে। আশা করছি অচিরেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চলে আসবে।’
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, এই মুহূর্তে রেমিট্যান্স এবং রপ্তানি বাড়ানো গেলে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে আনা সহজ হবে। তিনি বলেন, এ বিষয়ে সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি ডলার সংকট কেটে যাবে।
উপদেষ্টা জানান, চামড়া ও পাটজাত পণ্যের রপ্তানিকে গুরুত্ব দিয়ে এই দুই খাতে সুযোগ সুবিধা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গার্মেন্টস শিল্পের মতো অন্য খাতকেও একই সুবিধা দিলে রপ্তানি বাড়বে বলে বিশ্বাস করি।
গ্যাস সংকট নিয়ে তিনি বলেন, এখন যেটা হয়েছে সেটা সাময়িক। কিছুদিন আগেও এলএনজি কেনা হয়েছে। আর ভবিষ্যতের জন্য ভালো খবর হচ্ছে অনেক নতুন গ্যাসের সন্ধান পাওয়া গেছে। ভোলাতে আগে আমরা গ্যাস পেয়েছি, এখন শেভরন পেয়েছে, পেট্রোবাংলাও পেয়েছে।
উপদেষ্টা বলেন, গার্মেন্টস পণ্য রপ্তানি প্রথমে ছোট আকারে শুরু হয়েছিল। ফার্নিচার, ফ্রিজ, এয়ার কন্ডিশনারও এখন বাইরে রপ্তানি হচ্ছে। আমরা আগে কল্পনাও করিনি যে, বাংলাদেশ এতকিছু রপ্তানি করতে পারবে। আমাদের রপ্তানি বহুমুখী হয়েছে, কিন্তু পরিমাণটা বাড়ছে না। প্রধানমন্ত্রী বলেছেন, গার্মেন্টসকে যে সুবিধা দেওয়া হয়েছে অন্য খাতকেও যদি একই সুবিধা দেওয়া হয় তাহলে রপ্তানি বহুমুখী করা সহজ হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat