ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-০১-২৯
  • ৪৫৮৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতি-সম্পাদকসহ ১২টিতে আওয়ামীপন্থী প্রার্থীরা জয়ী হয়েছেন। বিএনপিপন্থী প্যানেলের আইনজীবীরা তিনটি পদে জয়ী হয়েছেন। 
ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন গতকাল অনুষ্ঠিত হয়। আজ সকালে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার খোরশেদ আলম ও সহকারি প্রিজাইডিং অফিসার এমদাদুল হক মিল্লাত। নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেছেন আইনজীবী সমিতির সদ্যসাবেক সভাপতি এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।
নির্বাচনে আওয়ামীপন্থী প্যানেলের আলহাজ মো. ফজলুল হক ৪৬৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি পন্থী এডভোকেট নুরুল হক পেয়েছেন ৪৪৯ ভোট। আওয়ামীপন্থী প্যানেলের এডভোকেট আবুল কালাম ৫০৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপিপন্থী প্রার্থী অ্যাডভোকেট  মনজুরুল হাসান জুয়লে পেয়েছেন ৪১০ ভোট।
এ নির্বাচনে সহ-সভাপতি পদে প্রবীর কুমার মজুমদার, মশিউর রহমান ফারুক (আওয়ামী লীগ), সহ-সম্পাদক পদে মো. মফিজউদ্দিন মন্ডল, তাহমিনা আশরফী পুুতুল (আওয়ামী লীগ) ও রফিকুল ইসলাম খান রফিক (বিএনপি), অডিটর পদে কামরুল হাসান কিরণ (বিএনপি) নির্বাচিত হন। সদস্য পদে নির্বাচিত হয়েছেন, আবু রাসেল মিয়া (আওয়ামী লীগ), আজিজুল ইসলাম (আওয়ামী লীগ), ইব্রাহিম রেজা, শাহসুলতান (আওয়ামী লীগ), এ.এইচ এম বদরুজ্জা রিয়াদ (আওয়ামী লীগ), মাহমুদা খানম শাপলা (আওয়ামী লীগ), শফিউল ইসলাম মৃধা (বিএনপি)।
এ নির্বাচনে ১ হাজার সাতজন ভোটারের মধ্যে ৯৪৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে দু’টি প্যানেলে ১৫টি পদের বিপরীতে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat