ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-০৫
  • ৩২৩৫৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সাথে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হিরু এইচ সুবোলো এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট ‘বিমসটেক’  এর সেক্রেটারি জেনারেল ইন্দ্রা মানি পেন্ডির নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাত করেছেন।
সোমবার সচিবালয়ে বাণিজ্য প্রতিমন্ত্রীর অফিসকক্ষে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ও বিমসটেক প্রতিনিধি দল পৃথকভাবে সাক্ষাত করেন।
সাক্ষাৎকালে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, বাংলাদেশ-ইন্দোনেশিয়া উভয় দেশের সম্পর্ক দীর্ঘদিনের। উভয় দেশের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে আমরা মন্ত্রী পর্যায়ে কাজ করতে আগ্রহী।
ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হিরু এইচ সুবোলো বলেন, দু’দেশের সম্পর্ককে শক্তিশালী করার বেশ সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের উন্নত মানের অনিয়মিত রপ্তানিযোগ্য পণ্য আমদানী করতে চায় ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া আগামীতে বাংলাদেশে বিনিয়োগে  আগ্রহী বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানান, বিনিয়োগের জন্য অর্থনৈতিক জোন করেছে সরকার। আমদানি-রপ্তানিতে আমরা একাধিক দেশের সাথে সরাসরি বিনিময় ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছি। রপ্তানিযোগ্য পণ্য তালিকায় বৈচিত্র্য আনতে নতুন উন্নত মানের পণ্য আগামীতে যুক্ত হবে।  
এরপর প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বিমসটেক এর প্রতিনিধি দলের সাথে সাক্ষাতকালে বলেন, বিমসটেক  সদস্য দেশগুলোর মাঝে ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে কাজ করতে আগ্রহী বাংলাদেশ। সদস্য দেশগুলোর মধ্যে অভিন্ন ব্যবসায়িক স্বার্থ নিয়ে একসাথে কাজ করতে বাংলাদেশ উদ্যোগী ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন। 
বিমসটেক সেক্রেটারি জেনারেল ইন্দ্রা মানি পেন্ডি আঞ্চলিক জোট বিমসটেক এর সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগকে কেন্দ্র করে আরও জোরালো ভূমিকা রাখার অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat