ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-০৫
  • ৬৭৮০৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় আজ চারটি অবৈধ ইটভাটাকে মোট নয়লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও অভিযানকালে একটি ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে।
আজ সোমবার দিনব্যাপী জেলা এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে রামগতি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস নেতৃত্ব দেন।  
রামগতি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার চর আলগী ইউনিয়নের আল-আমিন ট্রেড কর্পোরেশন, চর রমিজ ইউনিয়নের মেসার্স শাওন সোহাগ ব্রিকস ও মেসার্স জননী ব্রিকসের মালিকদের দুইলাখ টাকা করে মোট ছয়লাখ টাকা এবং চর পোড়াগাছা ইউনিয়নের মেসার্স আনোয়ারা ব্রিকস মালিককে তিনলাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় এসএসবি নামে একটি ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে।  
রামগতি থানার পুলিশ ও আনসার বাহিনীর সদস্য এবং  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অভিযানে অংশগ্রহন করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat