ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-০৮
  • ৩৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ জেলা সদর উপজেলার ফতুল্লার শাসনগাঁও এলাকার ক্রোনি অ্যাপারেলসের ডাইং সেকশনে গ্যাস লাইনে ওয়েল্ডিং করার সময় বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন ১৪ জন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে তাদের উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
দগ্ধরা হলেন- মেহেদী হাসান(৩০), জাকির (২৬), কামরুল (৪০), মাহবুব (৩০), শফিক(২৮), সিকিউরিটি মনির(২৮), সামচু(৩২), রিপন (৩৪), রুবেল মিয়া(১৯), জিতু (৪০), পলাশকান্তি (৪২), মুকুল (৪২), মিঠুন (২৫) ও মুকুল (৪০)।
শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রায় সবার শরীর দু-চার-পাঁচ শতাংশ করে দগ্ধ হয়েছে। এদের মধ্যে একজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat