ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-০২-১৭
  • ৬৬৭৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, দেশটির সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা রোববার মুক্তি পেতে যাচ্ছেন। দীর্ঘ ১৫ বছর ধরে স্বেচ্ছা নির্বাসন থেকে দেশে ফিরে আসার মাত্র ছয় মাস পর তিনি মুক্তি পাচ্ছেন। খবর এএফপি’র।
খবরে বলা হয়, বিতর্কিত এ ধনকুবের আগস্টে থাইল্যান্ডে ফিরে আসার পর দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের দায়ে আট বছরের কারাদন্ডে দন্ডিত হন। তবে এ রায় ঘোষণার কয়েকদিনের মধ্যেই রাজা মাহা ভাজিরালংকর্ন তার সাজা এক বছর কমিয়ে দেন। থাকসিন দুইবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং ২০০৬ সালে এক সামরিক অভ্যুত্থানে তিনি ক্ষমতা হারান।
শনিবার একটি ফ্লাইটে ওঠার আগে সাংবাদিকদের সাথে কথা বলার সময় প্রধানমন্ত্রী ¯্রথো থাভিসিন বলেন, থাকসিনকে ‘১৮ তারিখে’ মুক্তি দেওয়া হবে এবং ‘আইন অনুযায়ীই’ তা করা হবে।
এ সপ্তাহের গোড়ার দিকে বিচার মন্ত্রী তাউই বলেছিলেন যে ৭৪ বছর বয়সী থাকসিন ৯৩০ জন বন্দীর মধ্যে থাকবেন যাদের আগাম মুক্তি মঞ্জুর করা হয়েছে।
মন্ত্রী বলেন, ‘বন্দীরদের মধ্যে যাদের অবস্থা গুরুতর তিনি সেই গ্রুপে রয়েছেন বা ৭০ বছরের বেশি বয়সী।’
থাই গণমাধ্যমের খবরে বলা হয়, থাকসিনকে খুব ভোরে ছেড়ে দেওয়া হতে পারে। তবে ¯্রথো বলেছেন, এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু জানেন না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat