ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-০২-১৭
  • ৬৮০৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিমকোর্ট বার) ২০২৪-২৫ সেশনের  নির্বাচনের জন্য সিনিয়র এডভোকেট আবুল খায়েরকে আহবায়ক করে সাব-কমিটি গঠন করা হয়েছে।
সুপ্রিমকোর্ট বারের সম্পাদক এডভোকেট আবদুন নূর দুলাল আজ  এ কথা জানান।
তিনি বলেন, সিনিয়র এডভোকেট আবুল খায়ের সুপ্রিমকোর্ট বার এর নির্বাচিত সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং নোয়াখালী জেলা বার-এর নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন।
আবদুন নুর দুলাল বলেন, আশা করছি তার নেতৃত্বে একটি স্বচ্ছ,অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি অংশগ্রহণমূলক ও আইনজীবীদের কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে আমরা বদ্ধপরিকর।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২০২৫ সেশনের কার্যকরী কমিটির নির্বাচন আগামী ৬ ও ৭ মার্চ অনুষ্ঠিত হবে। গত ১১ ফেব্রুয়ারি সুপ্রিমকোর্ট বার থেকে এ বিষয়ে একটি নোটিশ জারি করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী ১২ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা দেয়া যাবে।
২২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৫টায় মনোনয়নপত্র বাছাই এবং ২৫ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat