ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-০২-১৮
  • ৬৭৯৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর বাংলা, বাংলা ভাষা ও ইতিহাস সবকিছু অপরাধীদের হাতে তুলে দেয়া হয়। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা ১৯৮১ সালে দেশে ফেরার পর বাংলা, বাংলা ভাষা ও ইতিহাস নিরাপদ হয়।
প্রতিমন্ত্রী আজ রোববার ঢাকায় বাংলা একাডেমির ভাষা শহীদ মুক্ত মঞ্চে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জন্মশত উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলা একাডেমির প্রতি প্রধানমন্ত্রীর টান অনেক। তিনি ২১ বার বাংলা একাডেমীর বইমেলা উদ্বোধন করেছেন। অনেকেই সরকারে আসবেন, যাবেন। বঙ্গবন্ধুর পর বাংলা একাডেমির প্রতি এরকম ভালোবাসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া অন্য কারো মধ্যে দেখিনি। 
কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী নতুন প্রজন্মের কাছ থেকে যেন হারিয়ে না যায় সেজন্য পদক্ষেপ নেয়ার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর রচনা, কবিতা, সাহিত্যকর্ম নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে হবে। তবেই জন্মভূমি ও দেশ নিরাপদ থাকবে।
বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্তার কবি মুহম্মদ নুরুল হুদা জন্মশতবর্ষ উদযাপন উদ্বোধন করেন। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বাংলা একাডেমীর পরিচালক ড. শাহাদাত হোসেন নিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কবি আসলাম সানী, সাতকর্ণী ঘোষ, অবনী বাবু, ড. তপন বাগচী, শিহাব শাহরিয়ার।
উল্লেখ্য, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী ১৯২৪ সালে বর্তমান বাংলাদেশের ফরিদপুরে জন্মগ্রহণ করেন এবং ২০১৮ সালে পশ্চিমবঙ্গে ৯৪ বছর বয়সে ইন্তেকাল করেন। তিনি একাধারে কবি ও গল্পকার। তিনি আধুনিক বাংলা কবিদের অন্যতম। 'উলঙ্গ রাজা' তাঁর অন্যতম বিখ্যাত কাব্যগ্রন্থ। এ কাব্যগ্রন্থ লেখার জন্য তিনি ১৯৭৪ সালে সাহিত্য একাডেমী পুরস্কার লাভ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat