ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-২০
  • ৩২৬৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রুশ পররাষ্ট্র মন্ত্রী সার্গেই ল্যাভরভ ভেনিজুয়েলা সফরে কারাকাস এসে পৌঁছেছেন। সফরকালে ল্যাভরভ ভেনিজুয়েলার পররাষ্ট্র মন্ত্রী ইভান গিল পিন্টোর সাথে বৈঠক করবেন। এছাড়াও দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগুয়েজের সাথেও তার বৈঠকের কথা রয়েছে। 
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখোরোভা বলেছেন, ভেনিজুয়েলার নেতৃত্বের সাথে আলোচনাকালে ল্যাভরভ দু’দেশের কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতির সম্ভাবনা নিয়ে কথা বলবেন। 
এর আগে মাদুরো বলেছিলেন, ল্যাভরভ রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আসবেন।
ভেনিজুয়েলা থেকে ল্যাভরভ জি-২০ গ্রুপের মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে রিও ডি জেনিরোতে যাবেন। বৈঠকটি ফেব্রুয়ারির ২১ ও ২২ তারিখে অনুষ্ঠিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat