ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-২০
  • ২৩৭৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সদস্য দেশসমূহের মধ্যে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে কার্যকর ও টেকসই কৃষি-খাদ্য ব্যবস্থা গড়ে তুলতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি এ ব্যাপারে এফএও’র আরো সক্রিয় পদক্ষেপ কামনা করেছেন। 
আজ শ্রীলংকার রাজধানী কলম্বোতে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ৩৭তম এশিয়া ও প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনের (এপিআরসি৩৭) উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ঢাকায় এক তথ্যবিবরণীতে একথা বলা হয়।
মন্ত্রী বলেন, সদস্য দেশগুলোর বৈচিত্র্য বিবেচনায় নিয়ে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে কিছু কিছু ক্ষেত্রে এফএও’র সহযোগিতা আরো বাড়ানো প্রয়োজন। বিশেষ করে, যেসব দেশে ফসলের উৎপাদনশীলতা কম, জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি বেশি ঝুঁকিপূর্ণ, সারসহ কৃষি উপকরণে আমদানি নির্ভরতা, ফসলের
সংগ্রহ-উত্তর অপচয় বেশি, বাজারে মধ্যস্বত্বভোগীদের আধিপত্য বেশি, কৃষি প্রক্রিয়াজাতকরণ ও ভ্যালু চেইনে পিছিয়ে আছে এবং শ্লথ ও কম যান্ত্রিকীকরণ-সেসব দেশে আরো বিস্তৃত সহযোগিতা প্রয়োজন।
আব্দুস শহীদ বলেন, জলবায়ু পরিবর্তন, কৃষি জমি হ্রাস ও বৈশ্বিক অর্থনৈতিক মন্দা পরিস্থিতির মধ্যে বাংলাদেশে ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা খুবই চ্যালেঞ্জিং। এছাড়া, দুর্বল বিপণন ব্যবস্থা এবং রপ্তানি বিধিনিষেধের মতো বিষয়গুলো খাদ্য নিরাপত্তায় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
আগের বার ঢাকায় অনুষ্ঠিত সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গবেষণার জন্য ‘বিশেষ তহবিল’ গঠনের যে প্রস্তাব দিয়েছিলেন, তা বাস্তবায়নে এফএও’র প্রতি আহ্বান জানান মন্ত্রী।
৪ দিনব্যাপী এফএওর চলমান আঞ্চলিক সম্মেলন শেষ হবে ২২ ফেব্রুয়ারি। সম্মেলনে এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ৪০টির বেশি দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি, এফএও’র মহাপরিচালক, জাতিসংঘের বিভিন্ন অঙ্গসংগঠনের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, এনজিও ও সিভিল সোসাইটির প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন। এই আঞ্চলিক সম্মেলন আগের বার ২০২২ সালে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল। বাংলাদেশ প্রথমবারের মতো এ সম্মেলনের আয়োজক ছিল।
এদিকে গতকাল সোমবার বিকালে মন্ত্রী এফএও’র মহাপরিচালক কিউ দোংয়ু এবং কমিটি অন ওয়ার্ল্ড ফুড সিকিউরিটির চেয়ারপার্সন ও রোমে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত নসিফো নাউস্কা জ্যান জেজিল এর সঙ্গে পৃথক বৈঠক করেন। এসময় কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ মাহমুদুর রহমান এবং এফএও’র বাংলাদেশ প্রতিনিধি জিয়াওকুন শি উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat