ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-০২-২০
  • ৪৩৬৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া রওশনপুর সীমান্ত দিয়ে ভারতীয় দু’টি বন্য হাতি প্রবেশ করেছে। মঙ্গলবার সকালে উপজেলার তিরনইহাট ইউনিয়নে ভারতীয় সীমান্ত দিয়ে ইসলামবাগে প্রবেশ করে বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জের একটি ভুট্টা ক্ষেতে অবস্থান করছে। এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে এলাকার মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হলেও হাতি দেখতে শত-শত উৎসুক জনতা ভিড় জমেছে।
স্থানীয়রা জানান, সকালে দু’টি বন্য হাতি রওশনপুর হয়ে দৌলতপাড়া দিয়ে দক্ষিণ কাশিমগঞ্জে প্রবেশ করে। আসার পথে দুই-তিনজন কৃষকের গৃহপালিত প্রাণির উপর আক্রমণ করে। পরে কাশিমগঞ্জের গ্রামে বেশ কিছু বাড়িতে ঢুকে বৈদ্যুতিক তার, মোটরের তার, টয়লেট, বেড়া, পিঁয়াজ ও ভূট্টা ক্ষেতের ক্ষতি করেছে। 
খবর পেয়ে বিজিবি, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে আসে। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। 
মুন্নী বেগম ও নাহিদাসহ কয়েক জানান, দুটি বন্য হাতি বাড়িতে ঢুকে পড়লে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি। বাড়ির বেড়া, কারেন্টের তার, মোটরের তার ছিঁড়ে ফেলেছে। এতে কিছু ক্ষতি হয়েছে। 
বিট অফিসার নুরুল হুদা বলেন, বাংলাবান্ধা কাশিমগঞ্জে দু’টি বন্য হাতির খবর পেয়ে আমাদের বনবিভাগের কর্মকর্তা ঘটনাস্থলে ছুটে আসেন। এসেই জনসাধারণকে নিরাপদে রাখতে হ্যান্ড মাইক দিয়ে দূরে থাকতে বলা হয়। উধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। হাতি দু’টি একটি ভুট্টা ক্ষেতে রয়েছে।
বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন জানান, ‘ভারতীয় সীমান্ত অতিক্রম করে হাতি দু’টি আমাদের ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জের একটি ভুট্টা ক্ষেতে অবস্থান করছে। গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
তেঁতুলিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি বলেন, ঘটনাটি শুনেই ঘটনাস্থলে ছুটে গিয়েছি। বিষয়টি জেলা প্রশাসক, মডেল থানা পুলিশ, বন বিভাগসহ সংশ্লিষ্ট সবাইকে জানিয়েছি। পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস, বনবিভাগ এলাকায় অবস্থান করছে, কেউ যাতে হাতিগুলোকে বিরক্ত না করে সে নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে সবাইকে সরিয়ে নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat