ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০২-২২
  • ২৩৭৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় কাটাতারের বেড়া ভেঙে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আসা ভারতীয় দু'টি হাতিকে ভারতে ফিরে গেছে। এর আগে হাতির আক্রমণে একজন নিহত হয়েছে।
মঙ্গলবার ভোরে দুটি বন্য হাতি ভারতীয় সীমান্তের কাঁটাতারের বেড়ার গেট ভেঙে ৭৩৫ (৩ এস) পিলার বরাবর বাংলাদেশী ভূখন্ডে তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের ইসলামবাগ এলাকা দিয়ে অনুপ্রবেশ করেছিল। তেতুঁলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়ন হয়ে সকাল ৮ টার দিকে বাংলাবান্ধা ইউনিয়নের সীমান্তবর্তী দক্ষিণ কাশিমগঞ্জ এলাকায় মহানন্দা নদী সংলগ্ন একটি ভুট্টা ক্ষেতে অবস্থান করছিল।
তাৎক্ষনিক খবর পেয়ে উপজেলা প্রশাসনের সার্বিক সমন্বয়ে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, বন বিভাগ, ফায়ার সার্ভিস ও উপজেলা প্রাণিসম্পদ অফিসের সহযোগিতায় উক্ত এলাকার নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় স্থানীয় জনসাধারণকে নিরাপদ দুরত্বে সরিয়ে নেয়াসহ উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছিল।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মারফত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর মাধ্যমে ভারতীয় বন বিভাগকে বার্তা পাঠানো হলে বিকালে ৭৩০ নাম্বার মেইন পিলার বরাবর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি-বিএসএফ এর পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসার, তেঁতুলিয়া ও উভয় দেশের বন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পতাকা বৈঠকে ভারতীয় বন বিভাগের হাতি উদ্ধার বিশেষজ্ঞ দল সীমানা পেরিয়ে এদেশে এসে হাতি দু’টি উদ্ধার করে নিয়ে যাওয়ার জন্য অনুমোদন প্রার্থনা করেন। বিষয়টি জেলা প্রশাসক, পঞ্চগড় মহোদয়ের উদ্যোগে উধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হলে ‘বাংলাদেশ ভারত আন্ত:সীমান্ত হাতি সংরক্ষণ প্রটোকল ২০২০’ অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের নির্দেশনা মোতাবেক অনুপ্রবেশকৃত হাতি দু’টি ভারতে ফেরত পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
ভারতীয় বন বিভাগের হাতি উদ্ধার বিশেষজ্ঞ দলের সহযোগিতায় উভয় দেশের সমন্বিত উদ্ধার কার্যক্রম পরিচালনার এক পর্যায়ে রাত ৯ টার সময় ৪৪৮ নং পিলার বরাবর কাঁটাতারের বেড়ার গেট ভেঙে ভারতের ফাসিদেয়া বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায় হাতি দু’টি ভারতে ফিরিয়ে নেয়া হয়।
অপরদিকে, উদ্ধার কার্যক্রম পরিচালনার একপর্যায়ে হাতি দু’টি আকষ্মিক ভুট্টা ক্ষেত হতে বের হয়ে নিরাপত্তা বলয় ভেঙ্গে জনসমাগমের দিয়ে ধাওয়া করলে সিপাইপাড়ার কাশিমগঞ্জের  আবুল কাশেমের ছেলে  প্রতিবন্ধী মো. নুরুজ্জামান (২৩) গুরুত্বর আহত হন। তাকে তাৎক্ষণিক উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুততার সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে প্রাথমিকভাবে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat