ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-০২-২৭
  • ৩৪৩৩৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান এমপি বলেছেন, বাংলাদেশের আকাশসীমা  নিয়ন্ত্রণে আমরা কাজ করছি। এজন্য ঢাকায় ও চট্রগ্রামে নতুন রাডার বসানো হয়েছে। 
মন্ত্রী আজ মঙ্গলবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনকালে একথা বলেন।
এসময় মন্ত্রী ওসমানী বিমানবন্দরের উন্নয়ন খুবই গুরুত্বপূর্ণ  উল্লেখ করে বলেন, বিমানবন্দরে উন্নত রাডার স্থাপনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী দুই এক বছরের মধ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সকল সমস্যার সমাধান হবে। 
এ প্রসঙ্গে মন্ত্রী বলেন,পৃথিবীর সকল জায়গার উন্নয়ন কার্যক্রমে কিছুটা ধীরগতি রয়েছে। আমাদের দেশে ডলার সংকট ও আন্তর্জাতিক কিছু সংকট রয়েছে। সে জন্য সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল, রানওয়ে সম্প্রসারণ ও কার্গো স্টেশন স্থাপনের মেগা প্রকল্পের কাজ শেষ করতে কিছুটা দেরি হচ্ছে। এসময় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মিত কার্গো টার্মিনালের কাজের খবরাখবর নেন, এবং টার্মিনালের নকশা দেখে কাজের দিকনির্দেশনা দেন।
এসময় মন্ত্রী আরও বলেন, ঢাকায় ও চট্রোগ্রামে নতুন রাডার বসানো হয়েছে। এর সাথে আনুষঙ্গিক কিছু জিনিস স্থাপনের বাকি রয়েছে। বাংলাদেশের আকাশসীমা নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।
এ সময় উপস্থিত ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেনসহ বিমানবন্দরের পদস্থ কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat