ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-০২-২৯
  • ৬৫৮৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নরওয়ের রাজা পঞ্চম হ্যারাল্ড (৮৭) ছুটিতে থাকাকালীন তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটায় মালয়েশিয়ার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। সংক্রমণের কারণে তিনি হাসপাতালে ভর্তি হতে বাধ্য হন। অবশ্য তার সংক্রমণের  ‘উন্নতি’ হচ্ছে। তার কার্যালয় এ কথা জানায়।
নরওয়ের রয়্যাল হাউস বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, রাজা ল্যাংকাউই দ্বীপের এক হাসপাতালে ভর্তি। তিনি কখন দেশে ফিরবেন তা এখনও জানা যায়নি। খবর এএফপি’র।
রাজার ব্যক্তিগত চিকিৎসক ল্যাংকাউইতে আছেন। রাজার সংক্রমণের উন্নতি হচ্ছে বলে তিনি নিশ্চিত করেছেন। তিনি উন্নত চিকিৎসা পাচ্ছেন। হাসপাতালে তাঁকে রাজকীয় মর্যাদায় যতœ নেয়া হচ্ছে।
এএফপি’র সাংবাদিকের মতে, লাংকাউইয়ের সুলতানাহ মালিহা হাসপাতালের বাইরের কম্পাউন্ডে গাড়ি ও মোটরবাইকগুলো প্রবেশ করে বেরিয়ে যাওয়ার সাথে সাথে একজন প্রহরী মিডিয়াকে হাসপাতালটি থেকে দূরে সরিয়ে দিচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামা জানিয়েছে, রাজা হাসপাতালের রাজকীয় স্যুটে অবস্থান করছেন।
মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা ও কুয়ালালামপুরে নরওয়েজিয়ান দূতাবাস এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat