ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-০৩-০১
  • ৪২৩৫২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকান্ডের ঘটনায় ভবনের নিচতলার চুমুক রেস্টুরেন্টের দুজন মালিক ও কাচ্চি ভাই রেস্টুরেন্টের ম্যানেজারকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আটককৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আটককৃতরা হচ্ছে- চা চুমুক রেস্টুরেন্টের মালিক আনোয়ারুল হক ও শাকিল আহমেদ রিমন এবং কাচ্চি ভাই রেস্টুরেন্টের ম্যানেজার জিসান।
শুক্রবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খঃ মহিদ উদ্দিন।
অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, বৃহস্পতিবার রাত পৌঁনে দশটার দিকে বেইলি রোডের আটতলা গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ওই এলাকায় দায়িত্বরত একজন ট্রাফিক সার্জেন্ট উপস্থিত লোকজনকে নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব পালনের পাশাপাশি ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধারকাজে অংশগ্রহণ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
তিনি আরো বলেন, অগ্নিকান্ডে মৃত ৪৬ জনের মধ্যে ৪০ জনের মৃতদেহ শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৩৮ জনের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, শুধু ব্যবসায় লাভের কথা নয়, মানুষের জীবনের নিরাপত্তার কথাও চিন্তা করতে হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আটককৃত তিনজন ছাড়াও ভবন মালিকসহ সংশ্লিষ্ট সকলের দায়দায়িত্ব নিরূপণ করা হবে। সবাই যেন ‘সেইফটি ফার্স্ট’ নীতি মেনে তাদের কার্যক্রম পরিচালনা করেন। এ ব্যাপারে অনুরোধ জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat