ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৩-০১
  • ৫৬৯৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিলেটের সালুটিকর বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করে মহান স্বাধীনতার মাস বরণ করা হয়েছে।আজ শুক্রবার  সিলেট নগরীর অদূরে সালুটিকর বধ্যভূমিতে স্বাধীনতার মাস বরণ উপলক্ষে বধ্যভূমিতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে উন্নয়ন কাজ সম্পন্ন হওয়ায় শহরতলীর সালুটিকর বধ্যভূমিতে নির্মিত শহীদ স্মৃতি উদ্যানের উদ্বোধন করা হবে। 
সিসিক মেয়র বলেন, মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হওয়া একটি অত্যন্ত গর্বের বিষয়। দেশ-মাতৃকার মুক্তির জন্য যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে জীবন বাজী রেখে লড়াই করতে করতে হাসি মুখে প্রাণ বিসর্জন দিয়েছেন, তাদের আত্মত্যাগের প্রতি আমরা যেমন শ্রদ্ধা জানাই, তেমনি শ্রদ্ধা জানাই তাদের উত্তরসূরীদের প্রতিও।
সিসিক মেয়র বলেন, এ বধ্যভূমিতে হত্যা করা হয়েছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদনে এখানে নির্মিত হয়েছে শহীদ স্মৃতি উদ্যান। 
অনুষ্ঠানের শুরুতে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করেন সিসিক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীসহ উপস্থিত নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. জিয়া উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য্য, বীরমুক্তিযোদ্ধা কর্নেল অব. আব্দুস সালাম বীরপ্রতীক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সুব্রত পুরকায়স্থ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, শ্রী নিবাস চক্রবর্তী, বিভাষ শ্যাম পুরকায়স্ত যাদন, নীলাঞ্জনা জুঁই, মুক্তিযোদ্ধা সন্তান কমা- ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ এবং সিলেটের রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী সহ ছাত্র-ছাত্রীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat