ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৩-১৯
  • ৪৩৪৫৬৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, দেশের হজ ব্যবস্থাপনাকে বিশ্বের মধ্যে একটি রোল মডেল হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার।
তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের হজ ব্যবস্থাপনাকে স্মার্ট করতে হবে। স্মার্ট বাংলাদেশ, স্মার্ট হজ এই প্রত্যয়ে কাজ করতে হবে।
ফরিদুল হক খান আজ বিকালে ঢাকা অফিসার্স ক্লাবে হজ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশ(হাব)’র উদ্যোগে আয়োজিত আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে এ কথা বলেন। 
ফরিদুল হক খান বলেন, সরকার হজযাত্রীদের কল্যাণে সকল ধরণের ইতিবাচক পদক্ষেপ গ্রহণে বদ্ধপরিকর। আমরা যথাযথ সম্মানের সঙ্গে হজ পালন করানোর জন্য যাবতীয় উদ্যোগ গ্রহণ করেছি। এক্ষেত্রে হাবের সহযোগিতা প্রয়োজন। 
ধর্মমন্ত্রী আরো বলেন, আমাদের হজ ব্যবস্থাপনায় কোন দুর্বলতা থাকলে সেগুলো চিহ্নিত করতে হবে এবং সম্ভাব্য সমাধানের সকল পথ বের করতে হবে। কী কী পদক্ষেপ নিলে হজযাত্রীরা আরো বেশি স্বাচ্ছন্দ্যবোধ করবেন সে বিষয়গুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে।
হজ ব্যবস্থাপনার উন্নয়নে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরে ফরিদুল হক খান বলেন, গত দেড় দশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বে পরিচিতি পেয়েছে। বিশেষ করে হজ ব্যবস্থাপনায় নানা ধরনের ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে। হজ ও উমরাহ ব্যবস্থাপনা আইন ও বিধিমালা প্রণয়ন করা হয়েছে। আশকোনা হজক্যাম্প হজযাত্রীদের জন্য উপযোগী করা হয়েছে।  ই-হজ ব্যবস্থাপনা চালু করা হয়েছে। জেদ্দা হজ টার্মিনালে  বাংলাদেশ প্লাজা স্থাপন করা হয়েছে। 
গত ১৫ বছরে রেকর্ডসংখ্যক ১৩ লাখ ৯০ হাজার ৬৩৫ জন হজযাত্রী হজব্রত পালন করেছেন বলেও জানান ধর্মমন্ত্রী। 
হজ ব্যবস্থাপনায় হাবের ভূমিকা তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, এদেশের হজ ব্যবস্থাপনায় হাব একটি বড় অংশীদার। সুষ্ঠু হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে হাবের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে হজযাত্রায়  উদ্বুদ্ধকরণ, হজযাত্রী সংগ্রহ ও হজ বিষয়ক সচেতনতা সৃষ্টি প্রভৃতিক্ষেত্রে হাবের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।
 আগামীদিনে  হজযাত্রীদের কল্যাণে হাবের ভূমিকাকে আরো বেশি ফলপ্রসূ ও কল্যাণমূখী করার জন্য হাবের প্রতি অনুরোধ জানান মন্ত্রী।
হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম, হাবের মহাসচিব ফারুক আহমেদ সরদার, সিনিয়র সহসভাপতি মওলানা ইয়াকুব শরাফতীসহ হাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat