ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-০৩-১৯
  • ৪২৩৫০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি বলেছেন, বিএনপি ইফতার আয়োজনের নামে বিলাসিতা করে অপচয় করছে। তারা দেশের মানুষের জন্য কোন কাজ করে না।
তিনি বলেন, বিএনপি নিজেদের পেট ভরার নীতি করে। তারা নিজেরা নিজেদের জন্য উৎসর্গ করে। দেশের মানুষের জন্য কোন কাজ তারা করে না। মানুষের সুখ, দুঃখ, কষ্ট বুঝার মত বিবেক বোধ তাদের নেই। 
বাহা উদ্দিন নাছিম আজ মঙ্গলবার রাজধানীর সেগুন বাগিচা সামাজিক কেন্দ্রে ২০ নং ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতা পায় তখন তারা দুর্নীতি ও লুণ্ঠন করে নিজেদের আখের গোছাতে ব্যস্ত থাকে। তারা দুর্নীতির মাধ্যমে দেশের সম্ভাবনাকে ধ্বংস করে দিয়েছিল। তারা দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছিল। তাদের শাসনামলে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। 
নাছিম বলেন, বিএনপি মনে করে তাদের দুঃশাসনের কথা আমরা ভুলে গিয়েছি। প্রতিদিন বলে তারা দেশের স্বাধীনতা রক্ষা করবে। যারা স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে হাতে হাত মিলিয়ে, তাদের মন্ত্রী বানিয়েছে তারা নাকি দেশের স্বাধীনতা রক্ষা করবে। তারা সন্ত্রাসী, লুটেরা, ধর্মীয় সন্ত্রাসী, সাম্প্রদায়িক শক্তির সাথে মিলে সংঘাত সৃষ্টি করে গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। তাদের সকল কিছু হল দেশের মানুষের সাথে উপহাস ও মশকরা করা। দেশের মানুষ আর তাদের বিশ্বাস করে না। 
২০ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে পাঁচ শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat