ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-০৩-২০
  • ২৩৭৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আইসিসি ওয়ানডে বোলিং র‌্যাংকিং তালিকায় বাংলাদেশের পক্ষে সেরা অবস্থানে আছেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। ১১ ধাপ এগিয়ে ২৪তমস্থানে উঠেছেন শরিফুল। ৫৫৫ রেটিং নিয়ে বাংলাদেশের কোন বোলারের এখন এটাই সেরা অবস্থান।
সদ্য শেষ হওয়া শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ৫ উইকেট শিকারের সুবাদে র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে শরিফুলের।
বাংলাদেশের পক্ষে এই তালিকায় দ্বিতীয়স্থানে আছেন সাকিব আল হাসান। শ্রীলংকার বিপক্ষে সিরিজে অনুপস্থিত থাকায় অবনতি হয়েছে তার। ৭ ধাপ পিছিয়ে ৩১তমস্থানে নেমে গেছেন তিনি।
শরিফুল-সাকিবের পর বাংলাদেশের পক্ষে তৃতীয় সেরা অবস্থানে আছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। সিরিজে ৪ উইকেট নিয়ে ১২ ধাপ এগিয়ে ৩২ নম্বরে উঠেছেন এই অলরাউন্ডার।
৮ উইকেট নিয়ে বাংলাদেশ-শ্রীলংকা সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। এতে ২৭ ধাপ এগিয়ে ৪২তমস্থানে উঠেছেন তাসকিন।
তাসকিনের কাছাকাছি আছেন আরেক পেসার মুস্তাফিজুর রহমান। পাঁচ ধাপ এগিয়ে ৪৪তমস্থানে উঠেছেন তিনি। ফিজের পর বাংলাদেশের আর কোন বোলারই র‌্যাংকিংয়ে শীর্ষ ১শর মধ্যে নেই।
৭১৬ রেটিং নিয়ে বোলিং তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ।
ব্যাটিং তালিকায় বাংলাদেশের পক্ষে উন্নতি হয়েছে মুশফিকুর রহিম, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়ের। শ্রীলংকার বিপক্ষে সিরিজে ১৩৫ রান করে ছয় ধাপ এগিয়ে ২৬তমস্থানে উঠেছেন মুশফিক। বাংলাদেশের পক্ষে কোন ব্যাটারের বর্তমানে এটাই সেরা অবস্থান।
শ্রীলংকা সিরিজে ১টি সেঞ্চুরিতে ১৬৩ রান করেছেন শান্ত। দশ ধাপ এগিয়ে ৩৯তমস্থানে উঠেছেন তিনি। ১টি হাফ-সেঞ্চুরিতে লংকানদের বিপক্ষে ১২১ রান করে র‌্যাংকিংয়ে ১২ ধাপ এগিয়ে যৌথভাবে ৭৬তমস্থানে আছেন হৃদয়।
৮২৪ রেটিং নিয়ে ব্যাটিং  তালিকায় শীর্ষে আছেন পাকিস্তানের বাবর আজম।  ৩২০ রেটিং পয়েন্ট নিয়ে অলরাউন্ডার তালিকায় শীর্ষে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি। ২৯২ পয়েন্ট নিয়ে   দ্বিতীয়স্থানে আছেন সাকিব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat