ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৩-২০
  • ২৩৪৫১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি বছরের পর বছর ধরে গৃহবন্দী থাকা লেকসাইড প্রাসাদটি বুধবার সর্বনি¤œ ১৫ কোটি ডলার মূল্য ধরে নিলামে তোলা হলেও কোন সাড়া পাওয়া যায়নি। কর্মকর্তারা এ জানিয়েছেন। খবর এএফপি’র।
নোবেল বিজয়ী এবং তার ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে কয়েক দশক ধরে বিরোধের পর দোতলা বাড়িসহ ১.৯ একর জমি বিক্রির জন্য এ নিলাম ডাকা হয়েছিল। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে সুচি আটক রয়েছেন।
নিলামের আগে ঔপনিবেশিক আমলের ওই বাড়ির বাইরে কিছু সংখ্যক লোকজনকে জড়ো হতে দেখা যায়। এদের
 বেশিরভাগই সাংবাদিক। বাড়িটি মার্কিন দূতাবাস থেকে অল্প দূরে ইউনিভার্সিটি অ্যাভিনিউতে অবস্থিত।
কর্মকর্তারা তালাবদ্ধ গেট থেকে বেরিয়ে এসে তিনবার একটি ছোট ঘণ্টা বাজিয়ে নিলামের উদ্বোধন ঘোষণা
করেন।
বাড়িটির গেটের উপরে নিলামে অংশ নেওয়ার একটি কার্যপ্রণালী দেখা যায়। সেখানে দেওয়া একটি বিজ্ঞপ্তিতে বাড়িটির ন্যুনতম সরকারি বিনিময় মূল্য ১৫ কোটি ডলার বলে জানিয়ে দেওয়া হয়। বাড়িটির প্রবেশ পথের একেবারে উপরে সু চির পিতা স্বাধীনতার নায়ক অং সানের একটি প্রতিকৃতি রয়েছে। নিলামকারী নিলামের জন্য ডাক দিলেও কারো কোন সাড়া পাওয়া যায়নি।
নিলাম বন্ধ করার জন্য আবার ঘণ্টা বাজিয়ে তিনি ঘোষণা করলেন, ‘নিলামে অংশ নেওয়ার মতো কেউ নেই।’
সাদা পোশাকে নিরাপত্তা কর্মকর্তারা অনুষ্ঠান কভার করতে আসা সাংবাদিকদের ছবি তোলেন।
১৯৮৮ সালে তৎকালীন জান্তার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ চলাকালে সুচির খ্যাতি ছড়িয়ে পড়ার পর সামরিক বাহিনীর এ বাড়ির চার দেয়ালের মধ্যে তাকে প্রায় ১৫ বছর বন্দি করে রাখে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat