ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-০৩-২০
  • ২৩৬৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টানা সাত বছর ধরে বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় রয়েছে ফিনল্যান্ডের নাম। 
আর তালিকায় একেবারে নিচের দিকে রয়েছে আফগানিস্তান।
জাতিসংঘের পৃষ্ঠপোষকতায় বুধবার প্রকাশিত হয়েছে ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট-২০২৪।’
আন্তর্জাতিক সুখ দিবসের প্রাক্কালে প্রতিবছর সুখী দেশের এ তালিকা প্রকাশ করা হয়। এবারও এর ব্যতিক্রম হয়নি। প্রকাশ করা হয়েছে ‘ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৪।’
বিশ্বের সুখী দেশ নিয়ে বার্ষিক এ তালিকায় অন্তর্ভুক্ত করা হয় ১৪৩টি দেশকে। 
এ বছরের তালিকায় যথারীতি ওপরের দিকে রয়েছে নরডিক অঞ্চলের দেশগুলো। প্রথম পাঁচটি সুখী দেশের মধ্যে রয়েছে এ অঞ্চলের আরও তিনটি দেশ ডেনমার্ক, আইসল্যান্ড ও সুইডেন। এসব দেশের অবস্থান যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ। এছাড়া সুখী দেশ হিসেবে পাঁচ নম্বরে রয়েছে ইসরায়েলের নাম।
নেদারল্যান্ডস, নরওয়ে, লুক্সেমবার্গ, সুইজারল্যান্ড ও অস্ট্রেলিয়ার অবস্থান তালিকার যথাক্রমে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম স্থানে।
এক দশকেরও আগে থেকে সুখী দেশ নিয়ে এমন তালিকা প্রকাশ করা হচ্ছে। কিন্তু এবারই প্রথম বিশ্বের অন্যতম ধনী ও সমৃদ্ধ দেশ যুক্তরাষ্ট্র এবং জার্মানি প্রথম ২০টি সুখী দেশের তালিকায় স্থান পায়নি। এ বছর দেশ দু’টির অবস্থান যথাক্রমে ২৩তম ও ২৪তম।
বিপরীতে, প্রথম ২০টি দেশের তালিকায় জায়গা করে নিল কোস্টারিকা (১২তম) ও কুয়েত (১৩তম)।
আফগানিস্তান তালিকার সর্বনি¤েœ রয়েছে। দেশটিতে ২০২০ সালে পশ্চিমা সমর্থিত আশরাফ গনি সরকারকে হটিয়ে দেশটির শাসন ক্ষমতায় আসে তালেবান। এর পর থেকেই আফগানিস্তান নজিরবিহীন মানবিক সংকটে রয়েছে।
উল্লেখ্য, এ তালিকা করার ক্ষেত্রে মানুষের সুখের নিজস্ব মূল্যায়ন, সেই সঙ্গে অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতির ওপর ভিত্তি করে শূন্য থেকে ১০ সূচকে নম্বর পরিমাপ করা হয়। পাশাপাশি প্রতিটি দেশের মানুষের ব্যক্তিগত সুস্থতার অনুভূতি, ব্যক্তিগত স্বাধীনতা, উদারতা, জিডিপি ও দুর্নীতির মাত্রা বিবেচনায় নেওয়া হয়।
চলতি বছরের রিপোর্টে দেখা গেছে বিশ্বের অধিকাংশ জায়গায় বয়স্কদের তুলনায় তরুণরা বেশি সুখী। তবে সব অঞ্চলে নয়।
উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ৩০ বছরের নিচের বয়সীদের সুখের মাত্রা নাটকীয়ভাবে নিচে নেমে গেছে। সে তুলনায় বয়স্করা এসব দেশে বেশি সুখী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat