ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৩-২০
  • ৬৭৯৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নীলফামারী জেলায় পিকআপের ধাক্কায় ব্যাংক কর্মকর্তাসহ দুই সিএনএজি যাত্রী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে জেলা শহরের জোরদরগাহ  নামক স্থানে (নীলফামারী-সৈয়দপুর সড়ক)  এ ঘটনা ঘটে। 
নিহতরা হলেন, মার্কেন্টাইল ব্যাংক নীলফামারী শাখার কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী (৩৬) ও জলঢাকা উপজেলার মৎস্য কার্যালয়ের অফিস সহায়ক মো. আবু তাহের (৫৭)। এঘটনায় গুরুত্বর আহত সিএনজি চালক মো. শাহাবুদ্দিনকে (৩২) নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অফিস সহায়ক আবু তাহের জেলার সৈয়দপুর উপজেলার বাঙালীপুর নিজপড়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে এবং ব্যাংক কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী নওগাঁ জেলা সদরের খাস নওগাঁ গ্রামের আসাদ আলীর ছেলে। তারা সৈয়দপুর থেকে সকালে সিএনজিযোগে নিজ কর্মস্থলের দিকে যাচ্ছিলেন।
পুলিশ জানায়, সকালে সৈয়দপুর থেকে সিএনজিযোগে কর্মস্থলে যাচ্ছিলেন তারা। এসময় পেছন থেকে দ্রুতগামী একটি পিকাআপ সিএনজিটিকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে নূর আলম সিদ্দিকী ও আবু তাহের নামে দুই যাত্রী নিহত হন। গুরুত্বর আহত হন সিএনজি চালক শাহাবুদ্দিন। পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। 
নীলফামারী সদর থানার পরিদর্শক মো. তানভীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন,‘আইনী প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার সঙ্গে জড়িত পিকআপ ও চালকের অনুসন্ধানে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat