ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৩-২১
  • ৩৩৩৬৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মস্কো এবং বেইজিং একে অপরকে সমর্থন করে ‘একে অপরের পাশে’ দাঁড়াবে। রাশিয়ায় চীনের রাষ্ট্রদূত ঝাং হানহুই তাস’কে এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন।
চীনা রাষ্ট্রদূত বলেন, ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট পদে পুনঃনির্বাচিত হওয়ায় সোমবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে অভিনন্দন জানিয়েছেন। এটি দুই নেতার মধ্যে দৃঢ় বন্ধুত্ব এবং পারস্পরিক রাজনৈতিক বিশ্বাসকে প্রতিফলিত করে। যে বিষয়গুলো তাদের মূল জাতীয় স্বার্থকে প্রভাবিত করে সে বিষয়ে দেশ দু’টি একে অপরকে দৃঢ়ভাবে সমর্থন করে। অন্যদিকে ‘একে অপরের পাশে’ থাকার কৌশলগত সহযোগিতা আরও শক্তিশালী হয়ে উঠছে।
তিনি জোর দিয়ে বলেন, শি জিনপিং এবং ভøাদিমির পুতিনের কৌশলগত দিকনির্দেশনার অধীনে, ব্যাপক অংশীদারিত্ব এবং কৌশলগত সহযোগিতার রাশিয়া-চীনা সম্পর্ক এখন ‘পুরো ইতিহাসের সবচেয়ে অনুকূল সময়ে প্রবেশ করেছে।’
রাষ্ট্রদূত বলেন, ‘দ্বিপাক্ষিক লেনদেন ২৪০ বিলিয়ন মার্কিন ডলারের সীমা অতিক্রম করেছে। ‘মেইড ইন চায়না’ ট্রেডমার্ক ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে। রাশিয়ান ভোক্তাদের মধ্যে আরও বেশি বিশ্বাস অর্জন করছে। রাশিয়ান কৃষি পণ্য এবং সামুদ্রিক খাবারের জন্য চীনে প্রচুর চাহিদা রয়েছে।’
চীনা কূটনীতিকের মতে, দুই দেশের মধ্যে মানবিক সহযোগিতাও বাড়ছে। দুই দেশ সংস্কৃতি, শিল্প, পর্যটন এবং স্বাস্থ্যসেবার ক্ষেত্রেও তাদের যোগাযোগ বিস্তৃত করছে।
রাষ্ট্রদূত বলেন, ‘বহুমুখী রুশ-চীনা সহযোগিতার গতিশীল উন্নয়ন দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের জন্য একটি শক্ত ভিত্তি তৈরি করেছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat