ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৪
  • ৩৩৫৪৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাজায় ত্রাণের জন্যে অপেক্ষারতদের ওপর হামলায় ১৯ জন নিহতের খবর অস্বীকার করেছে ইসরায়েল। এর আগে গাজায় হামাস পরিচালিত সরকার শনিবার বলেছে, ত্রাণকেন্দ্রে লাইনে দাঁড়ানো ফিলিস্তিনীদের ওপর ইসরায়েলি হামলায় ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২৩ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ত্রাণবাহী ট্রাকের জন্যে অপেক্ষা করার সময়ে ইসরায়েলি দখলদার সেনাদের ট্যাংক থেকে হামলা চালানো হয়।
তবে ইসরায়েল জড়ো হওয়া লোকজনের ওপর এ ধরনের হামলার খবর অস্বীকার করেছে।
ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ত্রাণ কনভয় লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে বলে যে খবর প্রকাশিত হয়েছে তা ঠিক নয়।
বিবৃতিতে আরো বলা হয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে ত্রাণ কনভয়ের ওপর কোন বিমান হামলা চালানো হয়নি। কিংবা ইসরায়েলি বাহিনীর গুলি হামলা চালানোরও কোন তথ্য পাওয়া যায়নি।
তবে এএফপি টিভি ফুটেজে জনাকীর্ণ আল শিফা হাসপাতালে রক্তাক্ত ফিলিস্তিনীদের নিয়ে আসতে দেখা গেছে।
গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, বেসামরিক নাগরিকদের ওপর ব্যাপক হামলা চালানা হয়েছে। হতাহতদের নিকটবর্তী হাসপাতালে নেয়া হয়েছে।
এদিকে গাজার পরিস্থিতি ভয়াবহ এবং সেখানকার বাসিন্দাদের ভয়ংকর ক্ষুধা মোকাবেলা করতে হচ্ছে। জাতিসংঘ সতর্ক করে বলেছে, জরুরি পদক্ষেপ না নিলে সেখানে মে মাস নাগাদ দুর্ভিক্ষ দেখা দিতে পারে।
অন্যদিকে ত্রাণ সংস্থাগুলো গাজায় প্রবেশে ব্যাপক বাধার কথা জানিয়ে বলেছে, গাজায় ত্রাণ বিতরণ দিনদিনই ভয়ংকর ও মাঝে মাঝে প্রাণঘাতী হয়ে উঠছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat