ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৫
  • ২৩৩৬৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বন্যা-কবলিত পাপুয়া নিউ গিনির উত্তরাঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানায় কমপক্ষে পাঁচ জনের প্রাণহানি ও আনুমানিক ১ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছে। কর্মকর্তারা সোমবার বলেছেন, দুর্যোগ কর্মীরা এই অঞ্চলে তাদের সহায়তায় আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
জরুরি উদ্ধারকর্মীরা এখনও কম্পনের ফলে প্রদেশের বেশিরভাগ ক্ষতিগ্রস্ত এলাকার প্রভাব মূল্যায়ন করছে উল্লেখ করে পূর্ব সেপিকের গভর্ণর অ্যালান বার্ড বলেন, ‘এখন পর্যন্ত প্রায় ১ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।’ 
খবর এএফপি’র।
রোববার ভোরে দেশের সেপিক নদীর তীরে অবস্থিত কয়েক ডজন গ্রামে ভূমিকম্প আঘাত হানে। ইতোমধ্যে গ্রামবাসী বড় বন্যার সাথে লড়াই করছে।
প্রাদেশিক পুলিশ কমান্ডার ক্রিস্টোফার তামারি এএফপি’কে বলেন, কর্তৃপক্ষ ৫ জনের মৃত্যুর রেকর্ড করেছে তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
ভূমিকম্পের পরে তোলা ছবিগুলোতে ক্ষতিগ্রস্ত আশপাশের কাঠের বাড়িগুলোকে বন্যার পানিতে ভেসে যেতে দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat