ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৭
  • ৬৭৯৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘পূনরুজ্জীবন’ শীর্ষকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে ফেলে দেওয়া নানা সামগ্রী দিয়ে তৈরি চিত্রকর্ম প্রদর্শিত হয়েছে।
গতকাল  মঙ্গলবার ২৬ মার্চ বিকেল ৪ টা থেকে রাত সাড়ে ১০ পযন্ত দিনাজপুর  হাবিপ্রবি টিএসসি চত্বরের সামনে এ ব্যতিক্রমী প্রদর্শনীর আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের ২০ ও ২৩ ব্যাচের শিক্ষার্থীদের ২ টি প্রোজেক্ট এ আয়োজনে প্রদর্শিত হয়। যেসব বস্তু মাটিতে মিশতে বেশি সময় নেয় সেসব পরিত্যক্ত বস্তুর ব্যবহার ছিলো প্রোজেক্টের মূল উদ্দেশ্য। কৃত্রিম উল, সিনথেটিক কাপড়, প্লাস্টিকের মোড়ক, প্লাস্টিক টিউব, কাঠ ও বাঁশের টুকরো, ইলেকট্রিক তার, জিন্সের কাপড়, প্লাস্টিকের দড়ি, চিপস আর চকলেটের খোসা, নষ্ট কলম, প্লাস্টিকের বোতল, সিরিজ কাগজ ইত্যাদি নানা পরিত্যক্ত ও দীর্ঘদিন অপচনশীল বস্তু ব্যবহার করা হয়েছে এ চিত্রকর্ম তৈরিতে।
স্বাধীনতা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে মহান মুক্তিযুদ্বের বীর শহীদগণের স্মরণে  গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ইফতারের শেষে  উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বক্তব্য শেষে তিনি  এ প্রদর্শনীটি ঘুরে দেখেন। প্রদর্শনী বিষয়বস্তুর নিয়ে  তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি বলেন,  এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মেধা মননশীলতা কাজে লাগিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে এ উপহার তারা দিয়েছেন। আগামীতে তারা দেশ ও জাতির জন্য এ ধরনের আরও গুরুত্বপূর্ণ কাজ  করতে সক্ষম হবেন বলে তার বিশ্বাস। তিনি প্রদর্শনীতে গতকাল রাত সাড়ে ১০ টা পর্যন্ত ঘুরে ঘুরে দেখেছেন । এরপর তিনি প্রদর্শনী সমাপ্ত ঘোষণা করেছেন।
স্থাপত্য বিভাগের ২৩ ব্যাচের শিক্ষার্থী শাহারিয়া আক্তার রিমা জানান, এ পুরো সময় টাতে আমাদের পাশে ছিলো আমাদের কোর্স শিক্ষক সহকারী অধ্যাপক এস.এম. নাঈম হোসেন স্যার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat