ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৮
  • ৩৪৫৬৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার জেলায় বাংলাদেশ ফিশারিজ উন্নয়ন কর্পোরেশনের ‘প্রজেক্ট ফর ইমপ্রুভমেন্ট অফ ফিশ ল্যান্ডিং সেন্টার’ শীর্ষক প্রকল্পের জন্য জাপান সরকার ২,২৯৪ মিলিয়ন জাপানি ইয়েন (প্রায় ১৫.৩১ মিলিয়ন মার্কিন ডলার) প্রদান করবে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রকল্পটি বাস্তবায়ন করবে।
এ বিষয়ে বাংলাদেশ ও জাপানের মধ্যে আজ অনুদান চুক্তি ও নোট বিনিময় স্বাক্ষরিত হয়েছে। 
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী বাংলাদেশের পক্ষে নোট বিনিময় এবং অনুদান চুক্তিতে স্বাক্ষর করেন। 
ইআরডির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি ‘এক্সচেঞ্জ অফ নোটস’ এবং জাইকা বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি ইচিগুরি তমোহিদে জাপানের পক্ষে ‘অনুদান চুক্তিতে’ স্বাক্ষর করেন।
জাপান প্রদত্ত অনুদান জালেধরা মৎস্য অবতরণ এবং পরিচালনার দক্ষতা উন্নত করতে ব্যবহার করা হবে। তাছাড়া কক্সবাজারে বিএফডিসির মৎস্য অবতরণ কেন্দ্রের অবকাঠামো ও মাছ ধরার সরঞ্জাম উন্নয়নের মাধ্যমে মাছের উৎপাদনশীলতা বাড়ানো হবে এবং বিতরণ ব্যবস্থা উন্নত করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপান বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী। স্বাধীনতার পর থেকে জাপান ৩২.৩৬ বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়েছে। দেশের সার্বিক উন্নয়নে জাপান উল্লেখযোগ্য অবদান রেখেছে।
সহজ শর্তে ঋণের পাশাপাশি জাপান মানব সম্পদ উন্নয়ন, আর্থ-সামাজিক উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষাসহ বিভিন্ন প্রকল্পের জন্য উল্লেখযোগ্য পরিমাণ অনুদান এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat