ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০১৮-০৪-২৩
  • ১২৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:- গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বিল্লাল হোসেন ওরফে বিলু নামে একজনকে হত্যার দায়ে ১৩ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া রায়ে ১৩ আসামির প্রত্যেককেই ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। সোমবার দুপুর সোয়া ১২টার দিক গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক ফজলে এলাহী ভূইয়া এই রায় দেন। গাজীপুর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মকবুল হোসেন কাজল জানান, ১৯৯৫ সালে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ঈশ্বরপুর গ্রামে বিল্লাল হোসেনকে খুন হন। ঘটনার পর কালীগঞ্জ থানায় বিল্লালের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে মামলায় অভিযুক্ত ১৩ জনের নামে গাজীপুর আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানির পর বিচারক আজ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত ৭ আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat