ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-০৪-০১
  • ২৩৪৬৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পিরোজপুর জেলায় আজ পহেলা বৈশাখ উদ্যাপন এবং বৈশাখী মেলার প্রস্তুতি সভা জেলা প্রশাসকের শহীদ আব্দুর রাজ্জাক- সাইফ মিজান স্মৃতি মিলনায়তনে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাধবি রায়, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান, জেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী আজিজি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছী, পৌর মেয়র প্রতিনিধি মোঃ আব্দুল হাই, সাংবাদিক গৌতম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক সেন্টু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল হাসান গাজী, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক গোলাম মাওলা নকীবসহ, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত গৃহিত হয় যে বাঙ্গালীর এ ঐতিহ্যবাহী দিনটি মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে এবং শোভাযাত্রা শুরুর পূর্বে জাতীয় সংগীত পরিবেশন করা হবে। এছাড়া মেলায় বাঙ্গালীর ইতিহাস ও ঐতিহ্যের সাথে সংগতিপূর্ণ বিভিন্ন পসরা দিয়ে ২ শতাধিক ষ্টল সাজানো হবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন আমাদের ঐতিহ্যের এ দিনটি আমরা সকলে মিলে আনন্দ উচ্ছাসের মধ্যদিয়ে যথাযথভাবে উদযাপন করব। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat