ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৪-০৭
  • ২৩৪৫৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানিয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নবনিযুক্ত প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খাঁ।
আজ রোববার দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খাঁ।
পরে তিনি বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শৃঙ্খল মুক্তির মহানায়কের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এরপর তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৯৭৫ সালের ১৫  আগস্ট  শাহাদাতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধুর পরিবারের সদস্যবৃন্দ এবং মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন ।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা করা হয় ।
শ্রদ্ধা নিবেদন শেষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নতুন প্রধান প্রকৌশলী তুষার মোহন সাধু খাঁ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিসৌধের প্রশাসনিক ভবনের যান । সেখানে বিশ্রামাগারে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। 
পরে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদি পৈত্রিক বাড়ি ও বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত স্থানসমূহ পরিদর্শন করেন। 
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের খোঁজ-খবর নেন।
এ সময় অতিরিক্ত প্রধান প্রকৌশলী মীর আব্দুস শাহিদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিধান চন্দ্র দে, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল  হক টুটুল প্রমুখ-সহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ডিপিডি, নির্বাহী প্রকৌশলীগণ ও পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat