ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-০৪-০৭
  • ৩৪৪৮০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সকল দেশ প্রেমিক রাজনৈতিক সংগঠন, গণতান্ত্রিক সংগঠন, সামাজিক, যুব সংগঠনসহ সবাইকে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম ।
তিনি বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনা যেভাবে কাজ করছেন তাতে আমরা অনেকটাই ঘুরে দাঁড়িয়েছি। আমাদের বাংলাদেশ এখন আগের থেকে অনেক বেশি উন্নত ও সমৃদ্ধ। শেখ হাসিনা যেভাবে কাজ করে যাচ্ছেন তার পাশাপাশি সকল দেশ প্রেমিক রাজনৈতিক সংগঠন,  গণতান্ত্রিক সংগঠন, সামাজিক, যুব সংগঠনসহ সবাইকে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে হবে। 
নাছিম আজ রোববার সকালে রাজধানীর সেগুনবাগিচায় জুম বাংলাদেশ এর উদ্যেগে রিক্সা, ভ্যান, সেলাই মেশিন পুঁজিসহ চায়ের দোকান হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আমাদের সমাজে এখনও অনেক বৈষম্য রয়েছে। কিছু মানুষ ভালো আছে। কিছু মানুষ খুব ভালো আছে। আবার কিছু মানুষ খারাপ আছে। আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই। সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য আমাদের কিছু করতে হবে।
তিনি আরও বলেন, সরকারের একার পক্ষে সর্বক্ষেত্রে সব সমস্যা সমাধান করা সম্ভব নয়। এর জন্য সমাজের বিবেকবান মানুষদের এগিয়ে আসতে হবে। সকল রাজনৈতিক দলের নেতাদের মানুষের পাশে এসে দাড়াতে হবে। এটি অরাজনৈতিক মানুষরাও করতে পারে। সবাই যদি দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে তাহলে বাংলাদেশ আরও উন্নত ও সমৃদ্ধ হবে।
পরে  বাহাউদ্দিন নাছিম ২০ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন কর্তৃক সেগুনবাগিচা সামাজিক অনুষ্ঠান কেন্দ্রে ঈদ উপহার শাড়ি, লুঙ্গি বিতরণ অনুষ্ঠান ও বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পিছনের গলিতে পথশিশু আশ্রয়কেন্দ্র ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী সংগঠন কর্তৃক ঈদ বাজার উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat