ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-০৪-১০
  • ৪৩৬৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসরায়েলি সেনাবাহিনী বুধবার বলেছে, তারা সিরিয়ায় লেবাননের হিজবুল্লাহ গ্রুপের অবস্থানে বোমা হামলা চালিয়েছে। দেশটিতে তাদের ‘প্রতিরোধ ব্যবস্থা’ গুড়িয়ে দেওয়ার লক্ষ্যে তারা এ হামলা চালায়। খবর এএফপি’র।
গাজায় হামাসের বিরুদ্ধে লড়াই করার সময় ইসরায়েল বারবার বলেছে, তারা হিজবুল্লাহ গ্রুপকে মোকাবিলা করতেও প্রস্তুত রয়েছে এবং সাম্প্রতিক সপ্তাহগুলোতে তারা সিরিয়াসহ লেবাননে হিজবুল্লাহ’র অবস্থানে হামলা জোরদার করেছে।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশটির সেনাবাহিনী সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহ’র ব্যবহৃত সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়।
সামরিক বাহিনী একটি ভবনে হামলার ভিডিও প্রকাশ করেছে।
গত বছর ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পর থেকে দেশটি গাজায় হামাসের বিরুদ্ধে ব্যাপক পাল্টা হামলা চালিয়ে আসছে।
সংঘাতের সম্ভাব্য বিস্তার নিয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat