ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-০৪-১১
  • ৭৬৮০১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
'ট্রাম্প মিডিয়া'র শেয়ারবাজারে ধস নেমে যাওয়ায় বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ পড়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের অনলাইন প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'র মূল কোম্পানি 'ট্রাম্প মিডিয়া'র শেয়ারবাজারের হতাশাজনক পারফরম্যান্সের কারণে ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স থেকে বাদ পড়েছেন তিনি।
ট্রাম্প মিডিয়ার শেয়ারের দাম গত সপ্তাহ ধরে ক্রমাগত কমে যাচ্ছে। স্থানীয় হিসেবে, বুধবার (১০ এপ্রিল) ট্রেডিং বন্ধের সময় শেয়ার প্রতি ৮.৫৭ শতাংশ কমে ৩৪.২৬ ডলারে দাঁড়িয়েছে। এর ফলে ট্রাম্প মিডিয়ার বাজারমূল্য দাঁড়ায় বর্তমানে প্রায় ৪৭০ কোটি ডলার।
তবে বুধবার দিনের শেষ পর্যন্ত ট্রাম্পের শেয়ারের মূল্য ছিল ৩০০ কোটি ডলারেরও কম। কোম্পানির বোর্ডের অনুমোদন ছাড়া সেপ্টেম্বর পর্যন্ত শেয়ার বিক্রিও করতে পারবেন না তিনি।
ট্রুথ সোশ্যাল অ্যাপের মালিকানাধীন ট্রাম্প মিডিয়া ২০২৩ সালে মাত্র ৪.১ মিলিয়ন ডলার আয় করে। তবে ৫৮ মিলিয়ন ডলার নিট লোকসানের কথাও জানিয়েছে।
তথ্যসূত্র: আরটি, দ্য ইন্ডিপেন্ডেন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat