ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৫
  • ৩৪৫৮২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাপুয়া নিউ গিনির উত্তরাঞ্চলে সোমবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৫ ভাগ। তবে এতে সুনামির কোনো সতর্কতা নেই। মার্কিন ভূমিকম্পবিদরা এই কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নিউ ব্রিটেন দ্বীপের কিম্বে থেকে প্রায় ১১০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে এবং ভূপৃষ্ঠের ৬৪ কিলোমিটার গভীরে।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র এক বিবৃতিতে বলেছে, এই ভূমিকম্পের ঘটনায় ‘সুনামির কোনো হুমকি নেই’। এতে তাৎক্ষণিকভাবে হতাহত অথবা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
গত মাসে এই অঞ্চলে রিখটার স্কেলে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পের আঘাতে কমপক্ষে পাঁচজন প্রাণ হারায় এবং প্রায় ১ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat