ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৯
  • ২৩৪৩২৪৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অবসর ভেঙ্গে ঘরের মাঠে আগামী টি-টোয়েন্টি বিশ^কাপে খেলার জন্য সুনীল নারাইনকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে চেষ্টা করে যাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক রোভম্যান পাওয়েল। 
টি-টোয়েন্টি ক্যারিয়ারে গত মঙ্গলবার প্রথম সেঞ্চুরি করেন নারাইন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএল) রাজস্থান রয়্যালসের বিপক্ষে ঐ ম্যাচে বল হাতে দুই উইকেটও নেন কোলকাতা নাইট রাইডার্সের নারাইন। 
ওয়েস্ট ইন্ডিজের হয়ে চার বছর আগে সর্বশেষ টি-টোয়েন্টি খেলার পর ২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ৩৫ বছর বয়সী নারাইন।
তবে আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হতে যাওয়া বিশ্বকাপে নারাইনকে পাওয়ার প্রত্যাশা করছেন পাওয়েল। 
রাজস্থানের হয়ে খেলা পাওয়েল বলেন, ‘গত ১২ মাস যাবত  তার কানে ফিসফিস করছি আমি। কিন্তু সে কারও কথাই শুনছে না।’
পাওয়েলের আশা, আইপিএলের সাথে যুক্ত থাকা ওয়েস্ট ইন্ডিজের সিনিয়র ক্রিকেটার কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো এবং নিকোলাস পুরানরা রাজি করাতে পারবেন নারাইনকে। 
পোলার্ড-ব্রাভো কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন এবং লক্ষেèৗর হয়ে খেলছেন পুরান। ওয়েস্ট ইন্ডিজ দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য পুরান।
বাঁ-হাতি ব্যাটার নারাইন সাধারনত মিডল কিংবা লোয়ার অর্ডারে ব্যাটিং করে থাকেন। কিন্তু আইপিএলের  এই মৌসুমে কোলকাতার ইনিংস উদ্বোধন করছেন তিনি।
মঙ্গলবার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে ৫৬ বলে ১০৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেন নারাইন। এখন পর্যন্ত এবারের আসরে ২৭৬ রান করেছেন তিনি। পাশাপাশি হাই-স্কোরিং উইকেটে বল হাতে ৬ দশমিক ৮৭ ইকোনমি রেটে ৭ উইকেট শিকার করেছেন নারাইন।
এই মৌসুমের শুরুতে নারাইন বলেছিলেন, ‘বাড়িতে বসে  আগামী বিশ্বকাপ দেখবেন।’
কিন্তু সেঞ্চুরির পর ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরে আসার বিষয়ে জানতে চাওয়া হলে রহস্যময় প্রতিক্রিয়া  ব্যক্ত করেন  নারাইন। 
২০১২ সালে অভিষেকের পর ৫১টি টি-টোয়েন্টি খেলা নারাইন বলেন, ‘এখন পর্যন্ত আগের  সিদ্ধান্তই বহাল আছে । তবে দেখা যাক ভবিষ্যৎ কি হয়।’ 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat