ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৯
  • ২৩৪৫৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চলতি বছর দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়েছে চুয়াডাঙ্গা। আজ সেখানে তাপমাত্রা উঠেছে ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এটিই এখনো পর্যন্ত চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। 
বৈশাখের প্রথম দিন থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে চুয়াডাঙ্গার তাপমাত্রা। গত ৩দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। প্রচন্ড তাপদাহে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। তাপমাত্রা বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। তাপদাহের কারণে খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না কেউ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ । অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।  
আজ শুক্রবার বিকাল ৩ টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়  চুয়াডাঙ্গায় ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।   
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, এমন আবহাওয়া আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat