ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-০৪-২২
  • ৫৪৫৮৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক এবং তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদের চিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সামন্ত লাল সেন আজ সোমবার দুপুরের দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অধ্যাপক আনু মুহাম্মদকে দেখে আসার পর সাংবাদিকদের সাথে আলাপ কালে এ কথা জানান।
সামন্ত লাল সেন বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে ফোন করেছিলেন, আনু মুহাম্মদের বিষয়ে খোঁজ নিয়েছেন। আমি বিস্তারিত বর্ণনা দিয়েছি। প্রধানমন্ত্রী আমাকে উনার চিকিৎসার বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।’
তিনি বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে অবহিত করেছি, আমাদের মেডিকেল বোর্ড হবে। যা সিদ্ধান্ত হবে আমরা উনাকে (প্রধানমন্ত্রী) জানাব।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব আনু মোহাম্মদ যেন ওনার কর্মক্ষেত্রে ফিরে যেতে পারেন। সেজন্য যা যা করার, আমরা করব। আমরা কিছু পরীক্ষা করব, দ্রুত এবং পরিকল্পনা করে খুব দ্রুত অপারেশন করার ব্যবস্থা নেব।’
উল্লেখ্য, ২১ এপ্রিল রোববার বেলা ১১টার দিকে ট্রেন থেকে নামতে গিয়ে হঠাৎ পা পিছলে পড়ে যান আনু মুহাম্মদ। পা পিছলে পড়লে তার দুই পা ট্রেনের চাকার নিচে চলে যায়।
এরপর তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান, আনু মুহাম্মদের বাম পায়ের সবকটি আঙুল কেটে ফেলা হয়েছে এবং তার ডান পায়ের বুড়ো আঙুল ক্ষতিগ্রস্থ হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat