ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের বিশ্বব্যাপী তামা দৌড়ে জাম্বিয়ার নতুন সম্ভাবনা ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি পুতিনকে ‘যুদ্ধের দাস’ হিসেবে আখ্যায়িত করলেন জেলেনস্কি আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান জার্মানির সঙ্গে সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যেতে চায় চীন : চীনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এপস্টেইন নথি তদন্তে বিশেষ দল গঠন করল ফ্রান্স
  • প্রকাশিত : ২০২৪-০৪-২৫
  • ২৩৩৪৫১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রবাসী বাঙালিরা বাংলাদেশের দু:সময়ের বন্ধু। তারা মুক্তিযুদ্ধের আগে থেকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশে দাঁড়িয়েছিলেন। মুক্তিযুদ্ধের দেশের পক্ষে প্রবাসী বাঙালিদের অবদান ছিল  অনন্য।
লন্ডনের স্থানীয় সময় বুধবার ২৪ এপ্রিল বিকেল ৪ টায় হিথ্রো বিমানবন্দরে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রতিমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি এসব কথা বলেন।  
এসময় যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম তাকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার প্রতি তিনি  কৃতজ্ঞ জানিয়ে শফিকুর রহমান চৌধুরী আরো বলেন, প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা আমার উপর যে দায়িত্ব অর্পণ করেছেন, তা যেন আমি যথাযথভাবে পালন করতে পারি।
শেখ হাসিনার সরকারের উন্নয়ন অগ্রযাত্রা তুলে ধরে শফিকুর রহমান চৌধুরী বলেন, বাংলাদেশ আজ উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, অর্থনৈতিক দিক দিয়েও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।অপার সম্ভাবনার বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের নেতৃত্বে হিথরো বিমানবন্দরে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জালাল উদ্দীন, সহ সভাপতি শাহ আজিজুর রহমান হরমুজ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, মারুফ আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, প্রচার সম্পাদক মাসুক ইবনে আনিস, লন্ডন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক লালা মিয়া, সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ, যুক্তরাজ্য সেচ্ছাসেবক লীগের সভাপতি সায়েদ আহমদ সাদ, যুক্তরাজ্য শ্রমিক লীগের সভাপতি শামীম আহমেদ, কৃষকলীগের সভাপতি সৈয়দ তারেক আহমেদ, তাতী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।
হিথ্রো বিমানবন্দর থেকে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সরাসরি পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি সিডনি স্ত্রীটে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat