ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-০৪-২৬
  • ২৩৩২২৫৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় প্রায় প্রতিদিনই দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হচ্ছে। বৈশাখের প্রথম দিন থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে চুয়াডাঙ্গার  তাপমাত্রা।  কখনো  মৃদু, কখনো মাঝারী এবং কখনো তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে এখানে।  
সকালের সূর্য ওঠার সময় থেকেই প্রখর তেজ থাকছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তাপমাত্রার পারদ, রোদ যেন আগুনের ফুলকি হয়ে ঝরছে। আগুন ঝরা রোদের তেজে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন- যাপন। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছেন না কেউ।  সব থেকে বেশি ধুকছে খেটে খাওয়া শ্রমিকরা। বিশেষ করে এখন ধানকাটা মৌসুম হওয়ায় তাপপ্রবাহের কারণে কৃষকের কষ্ট বেড়ে গেছে। 
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, আজ বেলা ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ১৬ শতাংশ। এমন আবহাওয়া আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে উল্লেখ করেছেন তিনি। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat