ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-০৪-২৭
  • ৫৬৫৫৯২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে রান তাড়ায় বিশ্ব  রেকর্ড গড়লো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংস।
গতরাতে আইপিএলের ৪২তম ম্যাচে কোলকাতা নাইট রাইডার্সের ছুঁড়ে দেওয়া ২৬২ রানের টার্গেট স্পর্শ করে ৮ উইকেটের জয় পেয়েছে পাঞ্জাব। টি-টোয়েন্টি ক্রিকেটে এটিই সবচেয়ে বেশি রান তাড়া করে ম্যাচ জয়ের নজির। এতে ভেঙ্গে যায় দক্ষিণ আফ্রিকার বিশ^ রেকর্ড। ২০২৩ সালে সেঞ্চুরিয়নে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৫৯ রানের টার্গেট স্পর্শ করেছিলো প্রোটিয়ারা।  
নিজেদের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ২৬১ রান করে কোলকাতা। উদ্বোধনী জুটিতে কোলকাতার হয়ে ৬২ বলে ১৩৮ রান তোলেন ইংল্যান্ডের ফিল সল্ট ও ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন। ৬টি করে চার-ছক্কায় ৩৭ বলে ৭৫ রান করেন সল্ট। ৩২ বলে ৯টি চার ও ৪টি ছক্কায় ৭১ রান করেন নারাইন।
২৬২ রানের টার্গেটে ইংল্যান্ডের জনি বেয়ারস্টোর সেঞ্চুরি এবং প্রাভসিমরান সিং ও শশাঙ্ক সিংয়ের হাফ-সেঞ্চুরিতে ৮ বল বাকী রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে পাঞ্জাব। ৪৫ বলে টি-টোয়েন্টিতে চতুর্থ সেঞ্চুরি তুলে ১০৮ রানে অপরাজিত থাকেন বেয়ারস্টো। তার ৪৮ বলের ইনিংসে ৮টি চার ও ৯টি ছক্কা ছিলো।
এছাড়া প্রাভসিমরান ৪টি চার ও ৫টি ছক্কায় ২০ বলে ৫৪ এবং শশাঙ্ক ২টি চার ও ৮টি ছক্কায় ২৮ বলে অপরাজিত ৬৮ রান করেন।
এই ম্যাচে ৪২টি ছক্কা মেরে বিশ^ রেকর্ড গড়েছে কোলকাতা-পাঞ্জাব। টি-টোয়েন্টি ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কা রেকর্ড এটি। চলতি আইপিএলেই সানরাইজার্স হায়দরাবাদ-মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও হায়দরাবাদ ম্যাচে ৩৮টি করে ছক্কা হয়েছিল।
কোলকাতার বিপক্ষে রেকর্ড জয়ের পথে ২৪টি ছক্কা মারে পাঞ্জাব। টি-টোয়েন্টিতে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা মারার ক্ষেত্রে এটিই দ্বিতীয় সর্বোচ্চ। এই সংস্করণে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড নেপালের। গত বছর এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে ২৬টি ছক্কা মেরেছিল নেপালের ব্যাটাররা। ঐ ২৬ ছক্কার ইনিংসে ৩ উইকেটে ৩১৪ রান করেছিলো নেপাল। যা টি-টোয়েন্টিতে একমাত্র তিনশ ও সর্বোচ্চ দলীয় রানের বিশ^ রেকর্ড।
এ ম্যাচে দু’দলের চার ওপেনার হাফ-সেঞ্চুরির ইনিংস খেলেছেন। আইপিএলের ইতিহাসে এই প্রথম দু’দলের চার ওপেনার হাফ-সেঞ্চুরির স্বাদ নিতে পারেন।
এ ম্যাচে মোট হাফ-সেঞ্চুরি হয়েছে পাঁচটি। সবগুলোই ২শ স্ট্রাইক রেটে। টি-টোয়েন্টি ইতিহাসে এই প্রথম কোন ম্যাচে পাঁচ ব্যাটার ২শ বা তার বেশি স্ট্রাইক রেটে হাফ-সেঞ্চুরি করেন।  
কোলকাতার ব্যাটিং তান্ডবে বল হাতে পাঞ্জাবের হয়ে সবচেয়ে ব্যয়বহুল ছিলেন অধিনায়ক ইংল্যান্ডের স্যাম কারান। ৪ ওভারে ৬০ রানে ১ উইকেট নেন তিনি। আইপিএলের ইতিহাসে কোন অধিনায়কের সবচেয়ে ব্যয়বহুল বোলিং ফিগার। এর আগের রেকর্ডটি ছিলো সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সের। গত বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ৪ ওভারে ৫৫ রানে ১ উইকেট নিয়েছিলেন তিনি।
রেকর্র্ড জয়ের পর ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টমস্থানে উঠলো পাঞ্জাব। ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানেই থাকলো কোলকাতা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat