ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৫-০১
  • ৫৬৫৮৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
‘শ্রমিক- মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভর া মধ্য দিয়ে আজ বুধবার জয়পুরহাটে পালন করা হলো মহান মে দিবস।
এ উপলক্ষে জেলা প্রশাসন ও শ্রমিক ফেডারেশনে যৌথ ভাবে আয়োজিত এক বর্ণাঢ্য র‌্যালি রামদেও বাজলা সরকারী উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শেষ হয়। মহান মে দিবসের এবারের প্রতিপাদ্যের আলোকে শ্রমিক-মালিক সুসম্পর্কের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মহীউদ্দিন জাহাঙ্গীর। মহান মে দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতি, উপজেলা নির্বাহী অফিসার জয়পুরহাট সদর রাশেদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আদিবা সুলতানা শিফাত, সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক আব্দুল মতিন প্রমূখ। এ ছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠন গুলো দিবসের তাৎপর্য তুলে ধরে নানা কর্মসূচি পালন করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat