ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৫-০১
  • ৪৫৬৫৯৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মহান মে দিবস উপলক্ষে আজ দিনাজপুর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র‌্যালি, ফ্রি চিকিৎসাসেবা ও চক্ষু অপারেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
বুধবার দিনাজপুর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয় থেকে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুল হাকিম ও সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি’র নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। দুপুর ২ টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় যোগ দেন জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো. এনামুল হক, আলহাজ্ব মো. তৈয়ব আলী, যুগ্ম সাধারণ সম্পদক শেখ বাদশা, সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন মুন্না, সহ-সাংঠনিক সম্পাদক মো. রমজান আলী, অর্থ সম্পাদক আব্দুস সামাদ আলী ও সড়ক সম্পাদক মো. আলমগীরসহ নেতাকর্মীরা।
মহান মনে দিবস উপলক্ষে দিনাজপুর চক্ষু হাসপাতালের উদ্যোগে ও শ্রমিক ইউনিয়নের সার্বিক সহযোগিতায়  শ্রমিকদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। এ সময় ফ্রি চিকিৎসাসেবা ও চোখের ছানি রোগ অপারেশন  ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল ১০ টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এই ক্যাম্পে দু’শতাধিক রোগিকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat