ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৫-১৪
  • ৩৪২৩৩৭১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপির রাজনৈতিক দূরাবস্থা ও নেতৃত্ব সংকটের কারণে জাতীয় পার্টিতে (জাপা) যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় কমিটির সাবেক নাট্যকলাবিষয়ক সম্পাদক শেখ রুনা। এর জন্য ২৫ বছর অপেক্ষা করতে হয়েছে বলে জানিয়েছেন এ নেত্রী। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়ে তিনি বিএনপি ছেড়ে জাতীয় পার্টিতে যোগ দেন।
এ সময় জাতীয় পার্টিতে আসার কারণ জানিয়ে শেখ রুনা বলেন, এরশাদ সাহেবের প্রতি আমার একটা ভালোবাসা ছিল। পরবর্তীতে জিএম কাদেরের নেতৃত্বে বর্তমান জাতীয় পার্টির যে শক্তিশালী অবস্থান। গত দুই-তিন বছর ধরে এটা ফলো করছি। এদিকে বিএনপি যা মুখে বলে তা করতে পারছে না। কোনো আন্দোলনই নেতারা দাঁড় করাতে পারেননি।
কিন্তু কাদের সাহেবের নেতৃত্বে আজকে জাতীয় পার্টির যে অবস্থান, তাতে আমার মনে হয় না আওয়ামী লীগ বা বিএনপি কারো থেকে কোনো অংশে কম জাতীয় পার্টি।
শেখ রুনা আরও বলেন, যখন আমি বিএনপিতে যোগ দেই, ৯০ এ যখন আমি কলেজে পড়ি ছাত্র রাজনীতি করি। সেসময় প্রেক্ষাপট ছিল এরশাদ সাহেবের সমস্যা চলছিল। ওইসময় জাতীয় পার্টিতে যোগ দেয়ার মতো অবস্থা ছিল না। যার কারণে বিএনপিতে যোগ দেই। পরে আমি ঢাকায় আসার পর অনেক চেষ্টা করেছি এইদিকে আসার। কিন্তু কোনো মাধ্যম খুঁজে পাইনি। বলতে পারেন ২০ থেকে ২৫ বছর অপেক্ষা করতে হয়েছে আমাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat