ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৫-১৮
  • ৪৫৩৭২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উত্তর ভারতের হরিয়ানা রাজ্যে শনিবার একটি বাসে আগুন লেগে ৬ নারীসহ অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এতে আরো ১৫ জন অগ্নিদগ্ধ হয়েছে। পুলিশ এ কথা জানায়।
পাশ্ববর্তী পাঞ্জাব রাজ্য থেকে নারী ও শিশুসহ হিন্দু তীর্থযাত্রীদের বহন কারী বাসটি তীর্থযাত্রা থেকে ফেরার পথে কুন্ডলি-মানেসার-পালওয়াল এক্সপ্রেসওয়ের নূহ জেলার টাউরে কাছে পৌঁছালে চলন্ত বাসটিতে আগুন ধরে যায়। 
বাসটিতে ৬০ জন যাত্রী ছিলেন, আগুন লেগে তাদের ৯ জনের মৃত্যু হয়েছে। আরও ১৫ জন আহত হয়েছে।
একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে। 
পুলিশ জানায়, তীর্থযাত্রীরা যৌথভাবে একটি বাস ভাড়া করে উত্তর প্রদেশের মথুরা এবং বৃন্দাবনে বেড়াতে গিয়েছিলেন।‘দুর্ভাগ্যজনক বাসটি পাঞ্জাবে ফেরার সময় হঠাৎ আগুন ধরে যায়’ পুলিশ কর্মকর্তা জানান, আগুন লাগার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat