ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৫-২০
  • ২৩৪৩৫৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসোমবার বলেছেন, হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মর্মান্তিক মৃত্যুতে তিনি ‘গভীরভাবে শোকাহত এবং মর্মাহত।’
খবর এএফপি’র।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা বার্তায় মোদি বলেন, ‘তার পরিবার এবং ইরানের জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’
তিনি আরো বলেন, ‘ইরানের এই দুঃসময়ে ভারত দেশটির পাশে রয়েছে।’
ভারত ও ইরানের মধ্যে ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ইরান বহু বছর ধরে দক্ষিণ এশীয় এ জায়ান্ট দেশের কাছে একটি প্রধান তেল সরবরাহকারী দেশ। এদিকে ভারত হচ্ছে বর্তমানে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও এক্সে পোস্টে এক বার্তায় বলেছেন, ইরানের প্রেসিডেন্ট রাইসির এবং পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমীর-আব্দুল্লাহহিয়ানের মৃত্যুর খবর শুনে তিনি গভীরভাবে মর্মাহত হয়েছেন।
তিনি বলেন, ‘তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই এবং আমরা এই দুঃসময়ে ইরানের জনগণের পাশে রয়েছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat