ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২৪-০৫-২০
  • ৬৫৬৬৮০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নারীর নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও জীবন মান উন্নয়নে বাংলাদেশ সরকারের পাশে থাকার এবং উচ্ছ্বসিত কণ্ঠে নতুন করে কাজ শুরু করার অঙ্গীকার ব্যক্ত করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুয়েন লুইস।
আজ বাংলাদেশ সচিবালয়ে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি) এমপির সাথে সৌজন্য সাক্ষাৎকালে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুয়েন লুইস এ অঙ্গীকার ব্যক্ত করেন।
নারী ও শিশুর জীবনমান উন্নয়নের অভূতপূর্ব পরিবর্তন উল্লেখ করে আবাসিক প্রতিনিধি গুয়েন লুইস জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নে বিশেষ ভূমিকা রাখার জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ভূয়সী প্রশংসা করেন।
সাক্ষাৎকালে তিনি সামাজিক নিরাপত্তা, বাল্যবিবাহ, ডোমেস্টিক ভায়ালেন্স, নারী নির্যাতন,জেন্ডার বাজেট, মাতৃ-স্বাস্থ্য, কিশোর-কিশোরীদের জীবন দক্ষতা বৃদ্ধি, জলবায়ুর পরিবর্তন ও নারীর জীবন ঝুঁকিসহ নানান সামাজিক  ইস্যু নিয়ে আলোচনা করেন। তিনি নারী ও শিশু জীবনমান উন্নয়নে জাতিসংঘের ১৭টি সংস্থার মধ্যে সংযোগ স্থাপন, গোলটেবিল বৈঠক, জনপ্রতিনিধিদের উদ্যোগ এবং আন্ত-মন্ত্রণালয়ের মধ্যে যোগসূত্রের উপর আলোকপাত করেন।
উক্ত সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী সিমিন হোসেন জেন্ডার ভিত্তিক সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে ইউএন-এর সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে কাজ করার আশা ব্যক্ত করেন। তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীদের উন্নয়ন প্রসঙ্গে লুইস উদ্বিগ্নতা  ব্যক্ত করলে প্রতিমন্ত্রী আশ্বস্ত করে বলেন, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর নির্দিষ্ট সংখ্যা আমাদের হাতে নেই। তাদের একটি সুস্পষ্ট পরিসংখ্যান করা হচ্ছে। তাদের উন্নয়নের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এসময়ে গুয়েন লুইস জাতিসংঘের আবাসিক প্রতিনিধি, গীতাঞ্জলি সিং ইউএন উইমেন কান্ট্রি রিপ্রেজেন্ন্টেটিভ এবং মহিলা ও শিশু বিষয়ক সচিব নাজমা মোবারেক উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat